সর্বশেষ সংবাদ :

স্বাস্থ্য সচিবের সঙ্গে পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মত বিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার (৩১ মার্চ) পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ, রাজশাহী’র-এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর। সভায় স্বাগত বক্তব্য রাখেন, আব্দুর রাজ্জাক, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপপরিচালকগণ এবং সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা)/ সহকারী পরিচালক (সিসি), মেডিকেল অফিসার(সিসি)সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
আব্দুর রাজ্জাক, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী, তিনি তাঁর স্বাগত বক্তব্যে বলেন পরিবার পরিকল্পনা বিভাগ জন্ম লগ্ন থেকে জনসংখ্যা নিয়ন্ত্রন, মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদান এবং সকল তথ্য সংগ্রহ, পর্যালোচনা এবং সংরক্ষন করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। তিনি আরো বলেন, এ বিভাগে কর্মরত জনবলের প্রায় ৭০ শতাংশ নারী।
প্রায় ৫৫ হাজার কর্মকর্তা/কর্মচারী সমৃদ্ধ এ বিভাগে নিয়োগ বিধিসহ বিভিন্ন জটিলতা রয়েছে। ভবিষ্যতে এ বিভাগের কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক, ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, পেরিবার পরিকল্পনা বিভাগ এবং স্বাস্থ্য বিভাগ একে আপরের পরিপূরক। তিনি বলেন স্বাস্থ্য বিভাগ এবং পরিবার পরিকল্পনা বিভাগ একত্রে কাজ না করলে মাঠ পর্যায়ের কাজ সুষ্ঠভাবে সম্পাদন করা সম্ভব নয়। তিনি আরো বলেন সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা (এমডিজি) এবং টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পরিবার পরিকল্পনা বিভাগের বিশেষ ভূমিকা কয়েছে। তিনি আশা প্রকাশ করেন ভবিষতেও এ দুটি বিভাগ সমন্বিত ভাবে কাজ করবে।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান চৌধুরী, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসাবে ই-হেলথ কার্ড চালু করার কথা বলেন এবং সকলের সহযোগীতা কামনা করেন। পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারীদের একই পদবী ও সম্মানজনক স্কেলে বেতন নির্ধারনের কথা বলেন। তিনি পিছিয়ে পড়া জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান এবং তিনি তাঁর অবস্থান থেকে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
ড. কস্তুরী আমিন কুইন, পরিচালক, পরিবার পরিকল্পনা, রাজশাহী বিভাগ, রাজশাহী বলেন, বর্তমানে বাংলাদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জনসংখ্যা বিস্ফোরণ রোধে যে কার্যক্রম, তা সারা বিশ্বে রোল মডেল। মা ও শিশু স্বাস্থ্য ও কিশোর-সেবা সঠিকভাবে প্রদানের মাধ্যমে পরিকাল্পত পরিবার গঠন ও মানুষের জীবনমানের উন্নয়নের জন্য অত্র অধিদপ্তরের কার্যক্রম নতুন অঙ্গিকে ঢেলে সাজানোর প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি তাঁর বক্তবে পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে পরিবার পরিকল্পনা বিভাগে অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। মাঠপর্যায়ের বিভিন্ন সেবা কেন্দ্র নির্মান, পূন:নির্মান এবং কোনটি সংস্কার প্রয়োজন। বেশির ভাগ কেন্দ্রের সীমানা প্রাচীর নাই। দক্ষ জনবলের তীব্র সংকট। এছাড়াও জন্ম নিয়ন্ত্রন সামগ্রীর তীব্র সংকট রয়েছে। তিনি আশা প্রকাশ করেন সচিব স্যারের বলিষ্ঠ নেতৃত্বে এসব সংকট অচিরেই দূরিভূত হবে। তিনি সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।


প্রকাশিত: April 1, 2026 | সময়: 5:00 am | সুমন শেখ