সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা

স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর উপজেলায় এসএসসি’র ৪টি কেন্দ্রে ২৭৭২ জন, কারিগরির ০২ টি কেন্দ্রে ৯৬০ জন এবং দাখিলের একটি কেন্দ্রে ৩৭৫ জন মিলিয়ে সর্বমোট ৪১০৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। প্রথম দিনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আবুল হায়াত, ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বিভিন্ন পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।


প্রকাশিত: April 11, 2025 | সময়: 4:28 am | সুমন শেখ