সর্বশেষ সংবাদ :

রাবি যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক নতুন অভিযোগ কমিটি গঠন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক নতুন ‘অভিযোগ কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে আছেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের প্রফেসর দিল আরা হোসেন ও সদস্য-সচিব সমাজকর্ম বিভাগের প্রফেসর সৈয়দা আফরীনা মামুন। কমিটির অন্যান্য সদস্য হচ্ছেন প্রফেসর এ বি এম হামিদুল হক (রসায়ন বিভাগ), এ্যাডভোকেট মো. মাহবুবুল ইসলাম, এ্যাডভোকেট শিফাত জেরিন তুলি, এ্যাডভোকেট সালেহ পারভীন ডলি ও প্রফেসর ডা. রুস্তম উদ্দিন আহমেদ (রাবি সিন্ডিকেট সদস্য)।
২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৫৩৩তম সভার ১৭ নম্বর সিদ্ধান্তে এই কমিটি গঠন করা হয়। এই কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে।


প্রকাশিত: September 30, 2024 | সময়: 7:03 am | সুমন শেখ