, , ।
সানশাইন ডেস্ক: ক্রিকেটার সাকিব আল হাসানকে তার রাজনৈতিক ক্যারিয়ারের বিষয়টি জনগণের সামনে স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন যুব, ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ।
আজ রোববার (২৯ সেপ্টেম্বর) শ্রমিক কল্যাণ তহবিলে গ্রামীণফোনের লভ্যাংশের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আসিফ জানান, সাকিবের পরিচয় দুটি, এটি মনে রাখতে হবে। তিনি একজন খেলোয়াড়। সে হিসেবে তার যতটা নিরাপত্তা দেয়া দরকার সেটা দেয়া হবে। অপরদিকে তিনি একজন রাজনীতিবিদও। আ.লীগের হয়ে রাজনীতি করেছেন।
যদি রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে নিজেকেই তা সংশোধন করতে হবে। নিজের রাজনৈতিক অবস্থান সাকিবকেই স্পষ্ট করতে হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ।