সর্বশেষ সংবাদ :

দলিল লেখক সমিতি রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দলিল লেখক সমিতি রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রংপুর সদর দলিল লেখক সমিতি শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে অতিথি ও সদস্যবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করেন।
রংপুর সদর দলিল লেখক সমিতির সভাপতি কাজী মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির মহাসচিব আলহাজ্ব এম এ রশিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক ও বাংলাদেশ দলিল লেখক সমিতির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস, যুগ্ম মহাসচিব এসএম আয়নাল হক, সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াত হোসেন। সভা পরিচালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি মোস্তাফিজুর রহমান মল্লিক। এরপর নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


প্রকাশিত: August 31, 2024 | সময়: 6:07 am | সুমন শেখ