সর্বশেষ সংবাদ :

রাকসু নির্বাচনে মনোনয়ন নিলেন ৮৪৮ প্রার্থী, সময় বাড়ল আরও দুই দিন

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টা পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৫৫ জন, সিনেট-এ ছাত্র প্রতিনিধি পদে ৬৯ জন এবং ১৭টি হল সংসদ নির্বাচনে বিভিন্ন পদে ৪৬১ জন মিলে সর্বমোট ৮৪৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে সর্বোচ্চ সহ-সভাপতি (ভিপি) পদে ১৩ জন এবং হল সংসদে নির্বাচনের মধ্যে সর্বোচ্চ মতিহার হলে ৪৬ জন মনোনয়ন পত্র নিয়েছেন। এদিকে আরও দুইদিন উত্তোলন করা যাবে মনোনয়ন ফরম।
৩১ আগস্ট (রবিবার) বিগত ৫ দিনের মনোনয়ন বিতরণ কার্যক্রম শেষে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক শারমিন হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে মনোনয়ন জমা দেওয়ার তারিখ আজ থাকলেও তা পিছিয়ে ৩ সেপ্টেম্বর করা হয়ে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১২জন মনোনয়ন নিয়েছেন। এছাড়াও সাধারণ সম্পাদক (জিএস) ৬ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ৮ জন, সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৮ জন, সহকারী সম্পাদক, ক্রীড়া ও খেলাধুলা ৩ জন, সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৫ জন, সহকারী সম্পাদক, সংস্কৃতি বিষয়ক ৬ জন, সম্পাদক, মহিলা বিষয়ক ৫ জন, সহকারী সম্পাদক, মহিলা বিষয়ক ৩ জন, সম্পাদক, তথ্য ও গবেষণা ৯জন, সহকারী সম্পাদক, তথ্য ও গবেষণা ৪জন, সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৫ জন, সহকারী সম্পাদক, মিডিয়া ও প্রকাশনা ৩জন, সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৩ জন সহকারী সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি ৬ জন, সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ২ জন, সহকারী সম্পাদক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক ৮ জন, সহকারী সম্পাদক, পরিবেশ ও সমাজকল্যাণ ১০জন, নির্বাহী সদস্য ৪টি পদে মোট ৪০ জন।
রাকসু নির্বাচনে বিভিন্ন প্যানেল থেকেও মনোনয়ন নিয়েছেন। গণ ছাত্রজোট প্যানেল ২৩ জন, ছাত্রদলের প্যানেলে ২৬জন, সচেতন শিক্ষার্থী পরিষদ প্যানেল ১৫জন, ছাত্রশিবিরের প্যানেল ২১ জন, নাজমুস সাকিব প্যানেল ৬ জন, আফরিন জাহান প্যানেলে ২৩ জন, তৌহিদুল ইসলাম প্যানেলে ৭জন, আধিপত্যবাদ বিরোধী ঐক্য প্যানেল ২১ জন, অপরাজেয় ৭১ জাগ্রত প্যানেলে ১৩ জন, পদ উল্লেখ ব্যতীত ৯জন সহ প্যানেল অনুযায়ী মোট ১৬৩ জন মনোনয়ন পত্র নেন।
রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ বলেন, গতকালের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আজ ও আগামীকাল (২ সেপ্টেম্বর) পর্যন্ত রাকসু নির্বাচনের ফরম বিতরণের সময় বৃদ্ধি করা হয়েছে। তবে নির্ধারিত তালিকা অনুযায়ী অন্যান্য সকল কার্যক্রম যথাসময়ে চলবে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার প্রদানের বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। উপাচার্য মহোদয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করে আগামীকালের মধ্যেই আমাদের এ বিষয়ে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে রাকসুর নির্বাচনের নির্ধারিত তারিখ ২৫ সেপ্টেম্বর অপরিবর্তিত রেখে সকল সিদ্ধান্ত নেওয়া হবে।


প্রকাশিত: September 2, 2025 | সময়: 3:51 am | সুমন শেখ

আরও খবর