সর্বশেষ সংবাদ :

একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: আজ রবিবার (১১ আগস্ট) থেকে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চতুর্থ ও শেষ ধাপের আবেদন শুরু হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়চ কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ থাকবে। এবং ১৭ আগস্ট রাতে চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে।

 

তিন ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচনের পরও কিছু কলেজ ও মাদ্রাসায় আসন খালি থাকায় ও কিছু শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসকল শিক্ষার্থী কলেজে ভর্তির আবেদন করেননি বা আবেদন করে কলেজ সিলেকশন পাননি, তারা এবং যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েও কলেজে ভর্তি হতে পারেননি বা নিশ্চায়ন করতে পারেননি, তারা সকলেই চতুর্থ ধাপে ভর্তির আবেদন করতে পারবেন।

 

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলেছেন, আগামী ১১ থেকে ১৪ আগস্ট রাত ১০টা পর্যন্ত সর্বশেষ বা চতুর্থ ধাপের আবেদন গ্রহণ করা হবে। এর ফলাফল ১৭ আগস্ট রাত ৮টায় চতুর্থ ধাপের প্রকাশ করা হবে। ১৮ থেকে ১৯ আগস্ট রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। সর্বশেষ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ২০ আগস্ট কলেজে ভর্তি হতে পারবেন।


প্রকাশিত: August 11, 2024 | সময়: 2:12 pm | Daily Sunshine

আরও খবর