সর্বশেষ সংবাদ :

দেশ নিয়ে চক্রান্ত চলছে: শাহরিয়ার আলম

নুরুজ্জামান,বাঘা : রাজশাহীর চারঘাট বাঘা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বর্তমানে কোটা আন্দোলনের ইস্যুতে “দেশ নিয়ে চক্রান্ত চলছে’’। আর এ চক্রান্তে কারা সম্পৃক্ত রয়েছে, তা ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। তবে এর ফলোপ্রসু ভালো হবেনা।

 

বুধবার (৩১ জুলই)বিকেলে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে মৎস্য সপ্তাহ এর শুভ উদ্বোধন, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে গৃহ হস্তান্তর, শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ, কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ, জটিল রোগো আক্রান্তদের ৬৩ জনের মাঝে ৫০ হাজার টাকার চেক হস্তান্তর ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে তিনি বাঘার সোনা দিঘীতে মাছ অবমুক্ত করেন এবং উপজেলা শিশু পার্ক এবং নবনির্মিত চারতলা প্রশাসনিক ভবন এর শুভ উদ্বোধন করেন।

 

বিকেল ৪ টায় বাঘা উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার তরিকুল ইসলাম (উজ্জল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শাহরিয়ার আলম বলেন, পৃথিবীর অনেক দেশের চেয়ে আমরা অর্থনৈতিক ভাবে ভালো আছি। আমাদের কৃষি ব্যবস্থাপনা ও অর্থনীতি এখন শক্ত অবস্থানে দাড়িয়ে রয়েছে। আমার বিশ্বাস, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দীপ্তপায়ে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিনত হবো। তবে দেশ নিয়ে যারা চক্রান্ত করছে তাদের শক্ত হাতে দমন করা হবে।

 

তিনি সম্প্রতি ঘোটে যাওয়া একই দলের কতিপয় চিহৃন্ত সন্ত্রাসী বাহিনীর হাতে বাঘা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যার নিন্দা জানিয়ে বলেন, আমরা অনেক ধর্য্যরে পরিচয় দিয়েছি। আমরা খুনের বদলে খুন চাইনা । আমরা চাই অপরধীদের শাস্তি। তিনি বাঘা উপজেলার মানুষের ভাগ্য উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপট থেকে আপনারা কোন গুজবে কান দিবেন না। যদি কোন কুচক্রী মহল ধ্বংসাত্বক কোন কর্মকাণ্ডে লিপ্ত হয় তাৎক্ষনাত আপনারা এটি প্রতিহত করবেন এবং প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তা করবেন।

 

এই সভামঞ্চে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলি, বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও সফল মাৎস্য চাষি মজিবুর রহমান।

 

উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চারজন ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষকমণ্ডলী, উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ-সহ আওয়ামী সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

সানশাইন / আর এক্স


প্রকাশিত: July 31, 2024 | সময়: 8:17 pm | Daily Sunshine