বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত শেখ রাসেল ২য় বিভাগ উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টে সোমবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় নর্দান টাইটনিস ৬৪ রানে হারায় আল রশিদ ক্রিকেট একাডেমীকে। নর্দান টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৪০ রান। দলের পক্ষে সর্বোচ্চ সজিব ৩১ ও রাজন ২৯ রান করেন। বিপক্ষে সাব্বির ৩২ রানে ৪টি ও সাকিল ১৫ রানে ২টি উইকেট নেন। জবাবে আল রশিদ ব্যাট করতে নেমে ১৯ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৭৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ রুবেল ১৮ রান করেন। বিপক্ষে অপুর্ব ১৫ রানে ৫টি উইকেট নেন।
দিনের অন্য খেলায় মুনজিলি বাবলু স্মৃতি ৭ উইকেটে হারায় রনি ফিল্ডিং কেয়ারকে। রনি ফিল্ডিং ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ সাকিব ৩৪ ও রাজিব ২১ রান করেন। বিপক্ষে ইমন ১২ ও খায়রুল ২৫ রানে ২টি করে উইকেট নেন। জবাবে মুনজিলি বাবলু স্মৃতি ব্যাট করতে নেমে ১৬.১ ওভারে ৩ উইকেট হারিেেয় সংগ্রহ করে ১২৭ রান। দলের পক্ষে সর্বোচ্চ কুতুব ৪৭ ও ইমন ৩৫ রান করেন। বিপক্ষে আলামিন ও সাকিল ১টি করে উইকেট নেন।