বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পবা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক হোসেন ডাবলু, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ফরিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান পপি খাতুন ও মোহনপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আফজাল হোসেন বকুল ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বিল বিল্লাহ। বৃহস্পতিবার সন্ধ্যায় ও রাত আটটায় নগর ভবনে মেয়র দপ্তরে সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান পবা ও মোহনপুরের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। এ সময় রাসিক মেয়র তাঁদের মিষ্টিমুখ করান।
সিটি মেয়রের সাথে মোহনপুর উপজেলা চেয়ারম্যান ও অন্যান্যরা – সানশাইন
সিটি মেয়রের সাথে সাক্ষাৎকালে মোহনপুরে উপজেলার চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহরাব আলী খান, মোহনপুর থানা আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী প্রামাণিক, সাবেক চেয়ারম্যান খন্দকার রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান উসমান গণি প্রামানিক, রায়ঘাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গোলাম মোস্তফা।
সিটি মেয়রের সাথে সাক্ষাৎকালে পবা উপজেলার চেয়ারম্যানে সাথে উপস্থিত ছিলেন নওহাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান, প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. মো. মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক পল্টু, জেলা যুবলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক শাহাদত হোসেন, হড়গ্রাম ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা পিন্টু প্রমুখ। উল্লেখ্য, ২৯ মে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোহনপুর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়।
সানশাইন / শামি