বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার গোপালপুর বাজার-উপজেলা সড়কের মুক্তার জেনারেল হাসপাতালের কাছে দ্রুতগামী একটি মোটর সাইকেল দুই পথচারীকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী সহ ৪ জন আহত হয়। শনিবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের সিডিএ মতিউর রহমান ইউরেন্স (৫৫), বিরোপাড়া গ্রামের আহমদ আলীর ছেলে রিপন (৩৭), একই গ্রামের আরমান আলীর ছেলে নাসির (৩৫) শান্তিপাড়া মহল্লার ভোলা ঘোষের স্ত্রী মলি ঘোষ (৩০)।
আহতদের মধ্যে মতিউর রহমান ইউরেন্সের অবস্থা আশঙ্কজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় মুক্তার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশে মেঘের তর্জন গর্জন শুরু হওয়ায় মোটর সাইকেল চালক রিপন তার মামাত ভাই নাসিরকে নিয়ে দ্রুত গতিতে মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। মতিউর রহমান ইউরেন্স সড়ক পার হতে গেলে তাকে ধাক্কা দেয় মোটর সাইকেলটি, এরপর মলি ঘোষকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে।
মুক্তার জেনারেল হাসপাতালের পরিচালক মুক্তার হোসেন জানান, মতিউর রহমানের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাজশাহী মেটিকেল কলেজ হাসপাতালো পাঠানো হয়েছে। অন্যদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।