, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ৩১ আগস্ট এ চুক্তি স্বাক্ষরিত হয়।
দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষি পণ্যের সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও প্রক্রিয়াজাতকরণ, কৃষিভিত্তিক সিএমএসএমই–এর বিকাশ এবং কৃষি পণ্য রপ্তানি সম্প্রসারণ এ অর্থায়ন কর্মসূচির মূল লক্ষ্য।
বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনেও এটি বিশেষ ভূমিকা পালন করবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ বিভাগ-২ এর পরিচালক একেএম সাইদুজ্জামান এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) গোলাম মরতুজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন রাকাব, প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।