সর্বশেষ সংবাদ :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর হাজী মুহম্মদ মুহসী সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন ও মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন।
উদ্বোধনকালে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগের বাস্তবায়নে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগরজুড়ে ২.৫ লাখ গাছের চারা রোপণ কার্যক্রম চলমান রয়েছে। সিটি কর্পোরেশনের সহযোগিতায় বিভিন্ন সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সরকারি বেসরকরি প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করছে। বৃক্ষরোপণের মধ্যে আগামীতে রাজশাহী মহানগরী আরো সবুজ হয়ে উঠবে। রাজশাহী মহানগরীকে আরো সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান তিনি। বৃক্ষরোপণ কর্মসূচিতে নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ নগরী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক, সালাউদ্দিন বিপ্লব, খালিদ বিন ওয়ালিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুঈদুর রহমান মুঈদ, রাজশাহী মহানগর বিএনপির দপ্তর সম্পাদকসহ রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পারভেজসহ থানা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


প্রকাশিত: September 3, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ

আরও খবর