সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে নগর পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার দিবাগত রাতে নগরীর রাজপাড়া থানার বসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, মানিক (৪৩), শাকিল হোসেন মিঠু (৩৫), সাইফুল ইসলাম (৩২), নয়ন (২৯), সাইদুল ইসলাম (৪৫), আনারুল ইসলাম (৩০), পিয়ারুল ইসলাম (৩২) ও হাসান আলী (৫০)। তারা সকলেই রাজশাহী মহানগরীর রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা এলাকার বাসিন্দা।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান করছিলো। এসময় তাঁরা জানতে পারেন, রাজপাড়া থানার বসুয়া আলীর মোড় এলাকায় কতিপয় জুয়াড়িরা তাস ও টাকা দিয়া জুয়া খেলছে।
সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই টিম রাত দেড়টার দিকে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: February 27, 2024 | সময়: 6:18 am | সুমন শেখ

আরও খবর