সর্বশেষ সংবাদ :

মান্দায় গ্রামীণ ঐতিহ্যের ঘোড়দৌড় প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁর মান্দায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে (গোবিন্দপুর দাখিল মাদ্রাসার উত্তর পাশের মাঠে) এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ৭নং প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, শরিফ উদ্দিন বাচ্চু এবং জুলেখা বেগম। এছাড়াও আশরাফুল ইসলাম রফিকুল ইসলাম ও আব্দুল মজিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


প্রকাশিত: January 13, 2024 | সময়: 5:50 am | সুমন শেখ

আরও খবর