তাহেরপুরে থামছে না চার্জার ভ্যান ও মটরসাইকেল চুরি

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় মটরসাইকেল ও চার্জার ভ্যান চুরি বৃদ্ধি পাওয়ায় আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে। এতে জনমনে চরম উদ্বেগ বেড়ে গেছে।
এসব ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর চরম অবহেলা ও গাফিলতির কারণে তাহেরপুর পৌর এলাকায় চার মাসের ব্যবধানে দিনে দুপুরে প্রায় ৬টি মটরসাইকেল (বাইক) এবং ২০টি আটো চার্জার ভ্যানগাড়ি চুরি হয়ে গেছে।
চুরির ঘটনায় এলাবাসির মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে তাহেরপুর তদন্ত কেন্দ্রের পুলিশি টহল জোরদার না থাকার কারণে একের পর এক এই মাটরসাইকেল ও ভ্যান গাড়ি চুরির ঘটনা ঘটে চলেছে। আর সে কারণে ধরাছোঁয়ার বাইরে রয়েছে চোর সিন্ডিকেটচক্র।
এদিকে, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অনেকে অভিযোগ করেছেন। কিন্তু পুলিশ নীরব থাকায় চোর সিন্ডিকেটে আরও বেপোয়ারা হয়ে তাদের চুরি ব্যবসা জোর তালে চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে তাহেরপুরহাট এলাকা ঘুরে জানা গেছে, সম্প্রতি তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ডিএসবির সদস্য কাজিম উদ্দিন তাহেরপুর ডিগ্রি কলেজ মসজিদে জোহরের নামাজ আদায় করার জন্য মসজিদের গেটের সামনে বাজাজ ১০০ সিসি ডিকোভার মটরসাইকেল রেখে নামাজ আদায় করে দেখেন তার মটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
এর এক সপ্তাহ আগে রুনা ব্যাটারীর মালিক হামিদ হাইস্কুল মসজিদের গেটের সামনে বাজাজ ১০০ সিসি ডিকোভার মটরসাইকেল রেখে নামাজ আদায় করে দেখেন তার মটরসাইকেলটি চোররা চুরি করে নিয়ে গেছে।
একই কায়দায় তাহেরপুর পৌরসভার বিভিন্ন্নঅলিগলি থেকে আরও তিনটি মটরবাইক চুরি করে নিয়ে যায়। সবশেষ গত সোমবার তাহেরপুর পুরাতন পেয়াজহাটাইয়াহিয়া কাজির ছেলের পালসার গাড়ির তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায় চোরেরা।
বাগমারা থানার ওসি আমিনুল ইসলাম জানান, মটরসাইকেল চুরির বিষয়ে পুলিশ সজাগ রয়েছে। অভিযোগ পেলে সে মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর