সর্বশেষ সংবাদ :

রাজশাহী পবা উপজেলায় বিএনপি চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
রাজশাহী পবা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বিকাল ৫টায় পবা উপজেলার মধুপুর মোড়ে বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।
পবা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মো: কুতুব উদ্দিন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন পবা  উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো: শামসুল হুদা।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা তাঁতী দলের যুগ্ন আহবায় এম মুঈদ খান,হরিপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আসলাম, হরিপুর ইউনিয়নের তাঁতী দলের সভাপতি মো: জিয়ারুল,দামকুড়া ইউনিয়নের সভাপতি সোনারুল,হরিপুর ইউনিয়ন বিএনপি’র সদস্য শামীম হোসেন,পবা উপজেলা তাঁতী দলের যুগ্ন আহবায়ক হেল্লাল উদ্দিন,হরিপুর ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোজাম্মেল। বিএনপি নেতা আবু সাঈদ,সোহেল, জিয়া,খোকন,মুরাদ। প্রমুখ
সানশাইন/সোহরাব

প্রকাশিত: September 22, 2023 | সময়: 7:41 pm | Daily Sunshine