সর্বশেষ সংবাদ :

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নগরীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ

স্টাফ রির্পোটার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির উপর গুলির ঘটনায় বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো।
এনসিপি: রাজশাহী জিরো পয়েন্টে এনসিপির রাজশাহী মহানগরের নেতৃবৃন্দের অংশগ্রহনে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলে, “আমরা সবাই হাদী হবো, বুক চেতিয়ে লড়ে যাবো”, ইনকিলাব জিন্দাবাদ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়। মিছিলটি নগরের সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে মনিচত্বর ঘুরে নগর এনসিপির কার্যালয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কার্যক্রমটি শেষ হয়।
সংক্ষিপ্ত পথসভায় নগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতে একটি পক্ষ যড়যন্ত্র করে যাচ্ছে। আমরা এনসিপি সকল যড়যন্ত্র মোকাবেলা করে সামনের দিকে কাজ করে যাবো। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে হাদীর উপর হামলাকারীদের চিন্তিত করে আইনগতব্যবস্থা নিতে হবে। সংগঠনটির রাজশাহী মহানগরের সদস্য সচিব আতিকুর রহমান বলেন, দেশে ভারতীয় ‘র’ এর যড়যন্ত্র চলছে এবং নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এছাড়া জুলাই যোদ্ধাদের টার্গেটের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা চলছে। আমরা এই যড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত সাথে সাথে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো তৎপর হওয়ার তাগিদ দেন তারা। মশাল মিছিল ও পথসভার মাধ্যমে “হাদীর উপর হামকারীদের দ্রুত বিচারের দাবী করা হয়’’।
নওগাঁ: শনিবার দুপুরে শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যলয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে আলম মিঠু, খাইরুল ইসলাম গোল্ডেন, শফিউল আজম (ভিপি রানা), জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, গত কয়েকদিন আগে চট্টগ্রামে আমাদের দলের একজন প্রার্থীর উপর হামলা করা হয়েছে। গতকালকে ঢাকা-৮ আসনের সতন্ত্র প্রার্থী হাদির উপর গুলিবর্ষণ হয়েছে। আমরা এসব ঘটনা নিয়ে উদ্বিগ্ন। দেশে ফ্যাসিষ্টের দোশররা এখনো রয়ে গেছে। যারা আগামী নির্বাচনকে বানচালের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। আমরা সরকারকে হুশিয়ারি করে বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এসব ঘটনায় জড়িতদের যেনো আইনের আওয়াতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা করা হয়। এদিকে বেলা ১১টার দিকে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে হাদির উপর হামলার বিচার চেয়ে ঘন্ট্যাব্যাপি বিক্ষোভ সমাবেশে করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আমার দেশ (এবি) পার্টি নওগাঁ জেলা শাখার নেতাকর্মীরা। এসময় এনসিপি নওগাঁ জেলা শাখার সদস্য সচিব খন্দকার তারিকুল ইসলাম দিপু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব আল হাসান সোহাগ, এবি পার্টি নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন।
পুঠিয়া: পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়াস্থ ডাল মিল চত্বর থেকে মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও পুঠিয়া-দুর্গাপুর (রাজশাহী-৫) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল। সময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক জুশ্মা, সাবেক মেয়র আসাদ প্রমুখ। মিছিলটি কাঁঠালবাড়িয়া ডাল মিল থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মোহনপুর: প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাকশিমইল ইউপির সাবেক চেয়ারম্যান মাহাবুর আর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, শাহীন আক্তার শামসুদ্দোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা, সাবেক চেয়ারম্যান কাজিমুদ্দিন, কৃষকদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, শ্রমিক দলের আহবায়ক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম,ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ।
আপ বাংলাদেশ: চট্টগ্রাম মহানগর উত্তর আহবায়ক কমিটির সদস্য গাজী তাহমিদ খানকে হত্যা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর গুলিবর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে আপ বাংলাদেশের উদ্যেগে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট থেকে শুরু করে আলুপট্টি গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন আপ বাংলাদেশ রাজশাহী মহানগর কমিটির আহ্বায়ক রোকন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রিপন রেজা, যুগ্ম আহ্বায়ক আদনান শফিক, যুগ্ম আহ্বায়ক মাসকালিন, যুগ্ম সদস্য সচিব ওয়াহিদা তামিম,যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার সিফাত, যুগ্ম সদস্য সচিব রবিউল আওয়াল, সদস্য আরাফা আহমেদ, সদস্য আশরাফুল ইসলাম রাহাত ও অন্যান্য নেতাকর্মীরা। শরিফ ওসমান হাদীর উপর বর্বরোচিত হামলা কারীদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবী জানান আপ বাংলাদেশ রাজশাহী মহানগর কমিটির নেতৃবৃন্দ।


প্রকাশিত: December 14, 2025 | সময়: 1:23 am | সুমন শেখ