সর্বশেষ সংবাদ :

বাঘায় পাঁচ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

স্টাফ রিপোর্টার, বাঘা:

রাজশাহীর বাঘায় মাদক সেবনের অপরাধে ভ্র্যাম্যমান আদালত ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে এ রায় কর্যকর করেন।

 

আদালত সূত্রে জানা গেছে, চোলাই মদ সেবনের দায়ে ছয় মাসের বিনাশ্রম কারা দন্ডরা হলেন-উপজেলার বানিয়াপাড়া গ্রামের সাহাবুল আলীর ছেলে শুভ আলী ও শামু আলীর ছেলে রতন আলী। এছাড়া গাজা ও চোলাইমদ সেবনের অপরাধে পাঁচদিন করে কারাদন্ড দেয়া হয়েছে তেথুলিয়া গ্রামের হজরত আলীর ছেলে সাইফুল ইসলাম, চকএনায়েত গ্রামের জমসেদ আলীর ছেলে বাবুল ইসলাম ও সরেরহাট গ্রামের সাহিনুল ইসলামকে।

 

এ বিষয়ে রাজশাহী মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল আলম বলেন, অভিযান পরিচালনা করে তাদের আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। এরপর তারা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে নিজেদের অপরাধ স্বীকার করায় বিভিন্ন মেয়াদে তাদের কারাদন্ড দেয়া হয়।


প্রকাশিত: October 25, 2024 | সময়: 5:11 pm | Daily Sunshine

আরও খবর