সর্বশেষ সংবাদ :

পবার হরিয়ান ইউনিয়ন জাতীয় শোক দিবস উপলক্ষে আলাচনা ও দোয়া মাহফিল

পবা প্রতিনিধি:
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) বিকেলে পবা উপজেলার হরিয়ান মোসলেমের মোড় এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনর সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি এ্যাড. শরিফুল ইসলাম শরিফ, পবা উপজলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, পবা উপজলা আওয়ামী লীগ সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুর হাসান, যুব ও ক্রীড়া বিষয়ক সাবেক সম্পাদক হাসান আহমদ জুয়েল, আওয়ামী লীগ নেতা মফিদুল ইসলাম বাচু।

 

 

 

পবা উপজলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগ সভানেত্রী নার্গিস আক্তার শেলী সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

 

সানশাইন/


প্রকাশিত: August 20, 2023 | সময়: 9:08 pm | Daily Sunshine

আরও খবর