সর্বশেষ সংবাদ :

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাঘায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারর্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬-আগস্ট) বাদ আসর উপজেলার বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসুচী পালিত হয়।

 

 

 

বাঘা উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বাঘা পৌর শাখা বিকেল ৫ টায় বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ছাত্রদলের অন্যতম সদস্য ও বিপ্লবী ছাত্র নেতাআল-আমিন। তিনি বিগত সরকার আমালের স্বেচ্ছাচারিতা, অনিয়ম,দু:শাসন ও দুর্ণীতি-সহ ফ্যাসিবাদী কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে জ্বালাময়ী বক্তব্য উপস্থাপন করেন।

 

 

আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ছাত্রদল নেতা আশিক ইকবাল হিমেল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ফয়সাল আহম্মেদ, উপজেলা যুবদল এর সাবেক সদস্য রাশিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক আমির হোসেন, টনিজ আহম্মেদ, রাজশাহী মহানগর ছাত্রদল সদস্য তুষার আহম্মেদ, বাঘা পৌর ছাত্রদল আহবায়ক শিমুল ইসলাম, সদস্য সচিব মাসুম পারভেজ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম, শিমুল হোসেন প্রমুখ।

আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থাতা কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ রাসেল আহম্মেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদল নেতা খালেদ মাহমুদ মিঠু। এ সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে শক্তিশালী করা-সহ জনসাধারণের মাঝে ধানের শীষ প্রতিকে ভোট চাওয়ার আহবান জানান।

বক্তারা আরো বলেন, তারুন্যের অহংকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক জিয়া খুব শীঘ্রই দেশে এসে দলের নেতৃত্ব দেবেন।

নুরুজ্জামান /শামি


প্রকাশিত: August 16, 2025 | সময়: 10:05 pm | Daily Sunshine