বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। শনিবার বিকেল ৫টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে এই মিছিলটি শুরু হবে। এরপর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে। বিক্ষোভ মিছিল ও পথসভায় বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর, থানা আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও মহানগর আওয়ামী লীগের সহযোগি সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক মো: ডাবলু সরকার।