সর্বশেষ সংবাদ :

সিংড়ায় আ.লীগের চার নেতা গ্রেফতার

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণা চলাকালে রাখালগাছা বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের মামলায় নাটোরের সিংড়ায় উপজেলা আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

মঙ্গলবার (১লা অক্টোবর) গভীর রাতে তাদেরকে প্রেফতার করা হয়।

 

আটককৃতরা হলেন সিংড়া উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল আউয়াল, সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আদেশ আলী সরদার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় কুমার সাহা।

 

এ বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসমাউল হক জানান, ২০১৮ সালের ঘটনায় গত মাসে দায়েরকৃত একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় হামলা ও মারধরের অভিযোগ রয়েছে।

 

জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতাদের ওপর হামলা, মারধর, ভাঙচুরের অভিযোগে গত ৫ই সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব।

 

এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রধান আসামি করা হয়। পলক ছাড়াও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিনসহ ১৪ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

 

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রচারণা চলাকালে উপজেলার তাজপুর ইউনিয়নের রাখালগাছা বাজারে বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা, মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।


প্রকাশিত: October 2, 2024 | সময়: 4:37 pm | Daily Sunshine

আরও খবর