বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উত্তরা প্রতিদিনের সদ্য সাবেক সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ বাবলুর আত্নার মাগফেরাত কামনায় মহানগরীর উপশহরে দোয়া মাহফিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার বাদ আসর। দোয়া মাহফিলে আলোচনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা মো. আকতারুজ্জামান, বিশিষ্ট ইসলামী আলোচক সোনাইকান্দি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সায়েম হাসান।
দোয়া মাহফিলে অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম,দৈনিক সানশাইনের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী,রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান,রাজশাহী সিটি প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ জুলফিকার,জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভাপতি রফিক আলম,রাজশাহী বিআরটিএ এর সহকারি পরিচালক ইঞ্জি. আলহাজ্ব আব্দুল খালেক,রেনেসা গ্রুপের ব্যবস্থাপক এ.কে.এম লতিফুল বারী লাবলু সহ সহকর্মি, আত্নীয় স্বজন ও স্থানীয় বাসিন্দাগণ।