সর্বশেষ সংবাদ :

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ পালিত

জুবায়ের তুহিন রাজশাহী :

“ডেঙ্গুমুক্ত দেশ গড়বো, নিজ আঙিনা পরিষ্কার রাখবো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে উদযাপিত হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’।

 

​শনিবার (১২ সেপ্টেম্বর) দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর ও এর চারপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।

​অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউএনও উম্মে হাবিবা ফারজানা বলেন, “এডিস মশার বংশবিস্তার রোধ ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাই সবচেয়ে জরুরি। নিজ নিজ আবাসন ও চারপাশের আঙিনা পরিষ্কার রাখলে ডেঙ্গুমুক্ত পরিবেশ গড়ে তোলা সম্ভব”।

 

​উক্ত অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা :মোহাম্মদ রুহুল আমিন,উপজেলা প্রকৌশলী রায়হানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তারজিনা খাতুন ও স্থানীয় জনপ্রতিনিধি ও তরুণ স্বেচ্ছাসেবীসহ এলাকার সর্বস্তরের জনগণ সক্রিয়ভাবে অংশ নেন। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয় এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসসহ বিভিন্ন স্থানে মশক ধ্বংসকারী ওষুধ ছিটানো হয়।

সানশাইন /শাহজাদা


প্রকাশিত: September 12, 2026 | সময়: 8:41 pm | Daily Sunshine