সর্বশেষ সংবাদ :

মোহনপুরে হিমাগার মালিকদের বিরুদ্ধে কৃষক সমাবেশ

স্টাফ রিপোর্টার

রাজশাহীর মোহনপুরে কোল্ডষ্টোরেজ কর্তৃক আলু রাখার স্বীদ্ধান্তের প্রতিবাদ ও পূর্ব নিয়মে আলু রাখার দাবিতে কৃষক সমাবেশ করা হয়েছে। রোববার বিকেল ৪ টার দিকে উপজেলার মৌগাছি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন রাজশাহী জেলার সকল আলুচাষীরা।

মোহনপুর উপজেলার আলু চাষী নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৩ এর (পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি। তিনি বলেন, হঠাৎ এ ধরণের সিদ্ধান্ত কৃষকের জন্য অমানবিক। রেসিও অনুযায়ী ভাড়া নিতে হবে এবং সকল প্রয়োজনে তিনি কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে আরো বক্তব্য দেন, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, তানোর উপজেলার আলু চাষী লুৎফর রহমান, মোহনপুর উপজেলার আলুচাষি আল-আমিন, মোবারক হোসেন, জাহিদুর রহমান।

এসময় কৃষকরা তাদের বক্তব্যে বলেন, সম্প্রতি হিমাগার মালিকরা (কোল্ডষ্টোরেজ) এ বছর ৭০ কেজির বস্তার পরিবর্তে ৫০ কেজি আলুর বস্তা বুকিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। নোটিশের মাধ্যমে জানানো হয়েছে হিমাগার কর্তৃপক্ষ বস্তার আকার ছোট করার সিদ্ধান্ত নিলেও তারা বুকিং চার্জ পুর্বেরটায় বহাল রেখেছে। যার কারণে হিমাগার মালিকরা অতিরিক্ত লাভবান হলেও লোকসান গুণছেন কৃষকরা। সম্প্রতি বাজারে আলুর দাম অনেক কম। তাই দীর্ঘস্থায়ী সংরক্ষণের জন্য স্টোরজাত করতে চাইলেও অতিরিক্ত লোকসান গুণতে হচ্ছে। এজন্য তারা ৭০ কেজির বস্তায় আলু সংরক্ষণের ব্যবস্থা চালু রাখার দাবীতে সরকারের নজরদারি কামনা করেন।

সানশাইন/টিএ

 

 

 


প্রকাশিত: February 13, 2022 | সময়: 8:31 pm | সুমন শেখ

আরও খবর