সর্বশেষ সংবাদ :

ধর্ষণের বিরুদ্ধে ফুসে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় , মহাসড়ক অবরোধ

ইবি প্রতিনিধিঃ

দেশব্যাপী আশংকাজনক হারে বেড়ে যাওয়া নারী নির্যা*তন ও ধারাবাহিকভাবে ঘটে যাওয়া ধ*র্ষ*ণের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধ*র্ষ*কের শাস্তি নিশ্চিত করতে, নতুন আইন প্রণয়ন এবং দ্রুত তদন্ত প্রতিবেদন প্রদান করে শাস্তির বিধান নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেছে তারা।

রবিবার (৯ মার্চ) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে সমবেত হয় শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন কুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্র সমাবেশ করে তারা।

সমাবেশে বক্তারা বলেন, ধ*র্ষ*ণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে থাকবে। শুধু মাগুরায় নয়, ৫ ই আগস্টের পর থেকে সারা দেশেই ধ*র্ষ*ণের ঘটনা আশংকাজনক হারে বেড়েছে। আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার চাই। ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধ*র্ষ*কদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ ধ*র্ষ*ণের সাহস পাবে না। একজনকেও যদি প্রকাশ্যে শাস্তি দেওয়া যায় তাহলে বাকিরা এমনিতেও ভয়ে শুধরে যাবে।

শিক্ষার্থী মিথিলা বলেন, ধ*র্ষ*ণের সাথে তো জামা কাপড়ের কথা আসেনা। তিন বছরের বাচ্চার কি বোরকা পরা লাগবে? তিন বছরের বাচ্চা দেখলেও আপনাদের সেই পশুত্ব জেগে উঠে। আমরা সবগুলো ধ*র্ষ*ণের বিচার চাই। যতজন নারী যত শিশুকে ধ*র্ষ*ণ করা হয়েছে তারা যেন ক্ষতিপূরণ পায়। মেয়ে মানুষের একটু ইচ্ছা থাকে যে তারা নিরাপদে রাস্তায় বের হবে কিন্তু বের হলে ওড়না কোথায় আপনার, এটা কোথায় ওটা কোথায়- এভাবে তো দেশ চলবেনা। এই বেয়াদব জানোয়ারদের মে*রে ফেলতে হবে তাছাড়া আর বেঁচে থাকা সম্ভব না। আমরা প্রত্যেকটা ঘটনা শাস্তি চাই ধ*র্ষ*কদের মৃ*ত্যুদ*ণ্ড চাই।

সহ-সমন্বয়ক নাহিদ হাসান বলেন, ধ*র্ষ*ককে স্বাভাবিক শাস্তি দিলে এই ধ*র্ষ*ণ কোনভাবে রোধ করা যাবে না শুনতে খারাপ শোনালেও আপনারা যেখানেই ধর্ষককে পাবেন সেখানেই মব সৃষ্টি করুন। তাহলেই বাংলাদেশ থেকে ধর্ষণকে রোধ করা সম্ভব হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘন্টার আল্টিমেটামের সাথে আমরা একত্মতা প্রকাশ করছি। সরকারের কাছে দাবি জানাই যে কোন ধ*র্ষ*ককে খুঁজে পাওয়া গেলে কালবিলম্ব না করে বিচার বিলম্বিত না করেই তাকে মৃ*ত্যুদ*ন্ডের আওতায় নিয়ে আসতে হবে।

সমন্বয়ক এস এম সুইট বলেন, আমাদের প্রতিটি পুরুষের জীবনে নারীদের অসামান্য ভূমিকা রয়েছে। নারীদের অবদানের কারণেই আমরা আজকে এই অবস্থানে আসতে পেরেছি। ধর্মীয়ভাবে হত্যার কারণে কাউকে ক্ষমা করার সুযোগ থাকলেও ধ*র্ষ*ণের অপরাধে কাউকে ক্ষমা করার কোন সুযোগ নেই। সরকারকে বলবো কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কুইক রেসপন্স করতে হবে। জুলাই আন্দোলনের মতো সবসময়ই আমরা আমাদের বোনদের অধিকার রক্ষার্থে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে চাই। ধ*র্ষ*কের সাথে কোনোভাবেই কোন আপোষ করা হবে না।

সানশাইন /ওয়াসিফ/শামি


প্রকাশিত: March 9, 2025 | সময়: 2:37 pm | Daily Sunshine