সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব গ্রহন করেছেন রাজশাহী মহানগর ছাত্রদলের ও যুবদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির বর্তমান সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট। রবিবার সকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণাললের সচিব নজরুল ইসলাম এর নিকট হতে এই দায়িত্ব ভার গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের পর রাজশাহীবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। আজ সোমবার আরডিএ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বসবেন বলে জানা গেছে। উল্লেখ্য বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারী, আধা সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান বা সংগঠন এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এক বছরের জন্য এই নিয়োগ প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশকি নিয়োগ শাখা, বাংলাদেশ সচিবালয় ঢাকা কর্তৃক প্রদানকৃত নিয়োগে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী এই স্বাক্ষর করেন।