, , ।
স্টাফ রিপোর্টার: পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
পানিসম্পদ প্রতিমন্ত্রীর রাজশাহীতে আগমন উপলক্ষে বৃহস্পতিবার সকালে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান। এ সময় রাসিক প্রশাসক পানি সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল হক মিলন এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় উদ্যানে বৃক্ষরোপণ: রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বৃক্ষরোপণ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল দুপুরে তিনি চিড়িয়াখানা প্রাঙ্গণে কাঠগোলাপ গাছের চারা রোপণ করেন। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন রাধাচূড়া গাছের চারা এবং রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন কাঠবাদাম গাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো. আবুল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের সচিব সোহেল রানা, ভেটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দিন এবং উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।