, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. আজহার আলী (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্গাপুর পৌরসভার দেবীপুর মহল্লায় নিজ বাড়িতেই মারা যান তিনি।
আজহার আলী দৈনিক আজকের পত্রিকার দুর্গাপুর উপজেলা প্রতিনিধি মিজান মাহীর বাবা। সম্প্রতি তার মস্তিস্কে রক্তক্ষরণ হয়। এরপর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিছুটা সুস্থ হলে তাঁকে বাসায় নেওয়া হয়েছিল। মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল সাড়ে ৫টায় বাড়ির সামনেই মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।