সর্বশেষ সংবাদ :

নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজশাহীতে আদিবাসী পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: দেশে চলমান আদিবাসীদের উপর হামলা, অগ্নি-সংযোগ, বাড়ি-ঘর লুট-পাট ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি।

 

আজ সোমবার (১২ আগস্ট) বেলা ১১টায় রাজশাহী কোর্ট শহীদ মিনার চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সকল রাজনৈতিক দল আমাদের ব্যবহার করে। তবে, আমাদের নিরাপত্তার প্রশ্নে কেউ পাশে দাড়ায় না। গ্রামাঞ্চলে লোক চক্ষুর আড়ালে আমাদের আদিবাসী জনগোষ্ঠীর বিভিন্ন বাসত বাড়িতে হামলা চলছে। পুকুরের মাছে লুট হওয়ার মতো ঘটনা ঘটেছে। আমরা এমন স্বাধীনতা চায়নি। আমরা ভারতে যাবো না আমরা এ বাংলাদেশের নাগরিক এ দেশেই নিরাপদে থাকতে চাই। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

 

মানববন্ধন উপস্থিত ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গণেষ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, সংগঠনটির রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সুসেন কুমার সান্দোয়ার, রাজকুমার শাওসহ আদিবাসী সম্প্রদায়ের অনুগামীরা।


প্রকাশিত: August 12, 2024 | সময়: 1:43 pm | Daily Sunshine

আরও খবর