, , ।
তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর,কালাই:
জয়পুরহাটের কালাই উপজেলায় এক বিরল শারীরিক নবজাতকের জন্ম হয়েছে। জন্মের মাত্র একদিন পরই শিশুটির মৃত্যু হয়। এ
ঘটনাটি ঘটেছে কালাই উপজেলার নুনুজ গ্রামের বাবুল হোসেনের বাড়িতে। এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এর আগেও এই মায়ের গর্ভে একই ধরনের একটি শিশুর জন্ম হয়েছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত রাতে নিজ বাড়িতেই স্বাভাবিকভাবে প্রসব সম্পন্ন হয়। ভূমিষ্ঠ পর থেকেই নবজাতকের শারীরিক গঠনে গুরুতর অস্বাভাবিকতা দেখা-দেয়। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়। পরে পরিবার থেকে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার চেষ্টা করা হয়। তবে জন্মের একদিন পরেই শিশুটি মারা যায়।
নবজাতকের বাবা বাবুল হোসেন জানান, কয়েক বছর আগেও আমার স্ত্রীর গর্ভে একই ধরনের শারীরিক ত্রুটিযুক্ত একটি সন্তানের জন্ম হয়েছিল, যেটিও একদিন বেঁচে ছিল। এরপর আমাদের একটি সুস্থ কন্যাসন্তান জন্ম নেয়। তার তিন বছর পর আবার সন্তান হলে একই ধরনের সমস্যায় আক্রান্ত শিশু জন্ম নেয়।”
এঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ভবিষ্যতে গর্ভকালীন স্বাস্থ্যসেবার বিষয়ে সচেতনতার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সানশাইন /শামি