সর্বশেষ সংবাদ :

নর্থবেঙ্গল সুগার মিলে চাকুরী স্থায়ীকরণ আদেশ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

লালপুর প্রতিনিধি: নর্থ বেঙ্গল সুগার মিলের মৌসুমী শ্রমিক-কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণ আদেশ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারীরা। শনিবার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ডাকে এই কর্মসূচি পালিত হয়।
মিছিল শেষে মিলের প্রশাসনিক ভবনের সামনে সিবিএ সভাপতি আশরাফুজ্জামান উজ্জরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সিবিএ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সেন্টু মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সুগার মিলে কর্মরত মৌসুমী শ্রমিকদের শুন্যপদে সমন্ময়ের মাধ্যমে স্থায়ী করণের প্রক্রিয়ার শেষ পর্যায়ে গত ১৫ মে হঠাৎ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন নিযোগ সংক্রান্ত সকল কার্যক্রম স্থগিতের আদেশ হয়। এ আদেশ অবিলম্বে প্রত্যাহারের করে মৌসুমী শ্রমিক – কর্মচারীদের চাকুরী স্থায়ীকরণের দাবী জানান তারা।
মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৌসুমী শ্রমিকদের মধ্য থেকে শূন্য স্থায়ীপদে জনবল সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছিল। সে মোতাবেক দরখাস্ত আহবান করা হলে আগ্রহীরা আবেদন করেন। কিন্তু গত ১৫ মে সদর দপ্তরের নির্দেশে সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।


প্রকাশিত: May 19, 2024 | সময়: 5:40 am | সুমন শেখ