সর্বশেষ সংবাদ :

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাবিতে জাতীয় ছাত্রশক্তির মোমবাতি প্রজ্জলন কর্মসূচি

আলামিন খান,জাবি প্রতিনিধি

জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়(জাবি) শাখার আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালিত হয়েছে।

১৪ই ডিসেম্বর প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এই মোমবাতি প্রজ্জলন কর্মসূচি পালিত হয়।

মোমবাতি প্রজ্জলন কর্মসূচিতে জাতীয় ছাত্র শক্তি জাবি শাখার সভাপতি জিয়াউদ্দিন আয়ান বলেন,” আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আমরা জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা মোমবাতি প্রজ্জলন করেছি। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনি ও তাদের সহযোগিরা পরাজয় নিশ্চিত যেনে বাংলাদেশকে মেধাশূন্য করার নীল নকশা বাস্তবায়ন করে। তারা ১৪ই ডিসেম্বর এদেশের শ্রেষ্ঠ সন্তানদের শিক্ষক,ডাক্তার, সাংবাদিকসহ অংশখ্য বুদ্ধিজীবীকে হত্যা করে। সেদিন আমরা আমাদের মেধাবীদের হারিয়েছিলাম। আজকে আমরা জাতীয় ছাত্রশক্তি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।”

সানশাইন /শামি


প্রকাশিত: December 14, 2025 | সময়: 1:55 pm | Daily Sunshine

আরও খবর