সর্বশেষ সংবাদ :

বাঘায় নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভা

স্টাফ রিপোর্টার,বাঘা :

রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ মে) বিকেলে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

বিকেল ৪ টায় বাঘা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও সাবেক উপজেলা যুবলীগের সাধান সম্পাদক আনোয়ার হোসেন মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ২ টি পৌর সভা ও ৭ টি ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের দলীয় নেতৃবৃন্দ। সভায় আগামি ৫ জুন বাঘা উপজেলা পরিষদ নির্বানচন উপলক্ষে চেয়ারম্যান পদে সাবেক রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি এবং বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা আ’লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টুকে আনারস প্রতিকে ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

 

উক্ত সভায় বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, গত ৫ জানুয়ারী মাননীয় প্রধান মন্ত্রীর দেয়া দলীয় প্রতিক নৌকার বিপক্ষে যারা ভোট করেছে, তাদের সাথে কোন আপোশ নেই। বঙ্গবন্ধু সৈনিক লীগ জাতির পিতা শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। আমরা তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামি ৫ জুন বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান রোকনুজ্জামান রিন্টুর আনারস প্রতিককে বিজয়ী করবো।

 

এ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক আবু লাহাব, বাঘা পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, শিক্ষক আলী হোসেন, স্বপন সরকার, আব্দুল করিম প্রমুখ।

সানশাইন / শামি


প্রকাশিত: May 22, 2024 | সময়: 7:50 pm | Daily Sunshine

আরও খবর