বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘির সান্তাহারে একটি ট্রেন থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রবিবার সকালে উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ তালিকায় দেখানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, শনিবার রাতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনে অভিযান চালিয়ে ‘ছ’ নম্বর বগি থেকে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এরপর উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ তালিকায় দেখানো হয়েছে বলে জানান তিনি।