বাঘায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় পৌর বিএনপি’র উদ্যোগে দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, বাঘা :

রাজশাহীর বাঘায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শাহদৌলা সরকারি কলেজ মাঠে পৌর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি ,বাঘা থানা যুবদলের সাবেক সফল আহবায়ক সালেহ আহম্মেদ সালাম , বাঘা থানা যুবদলের সাবেক আহবায়ক জুয়েল আহমেদ ,বাঘা থানা যুবদলের সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম শফি ,বাঘা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শিক্ষক শহিদুল ইসলাম,বাঘা পৌর যুবদলের সদস্য সচিব আহসান মাহমুদ আজমল ,পৌর যুবদলের যুগ্ন আহবায়ক তহিদুল ইসলাম কালু , বাঘা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক পলান , পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিমুল, ৭ নং ওয়াড বিএনপির সভাপতি লিয়াকত আলী , সাধারণ সম্পাদক হিরাউল ইসলাম হিরা সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন বাঘার ঐতিহাসিক শাহী মসজিদের পেশ ইমাম আশরাফুল ইসলাম।

সানশাইন /শামি


প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫ | সময়: ৭:০১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর