সর্বশেষ সংবাদ :

চর মাজারদিয়ারে কৃষকদের জ্বালানি সংকট নিয়ে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার:
‎রাজশাহীর চার মাজারদিয়ার এলাকায় কৃষকদের জ্বালানি সংকট নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের চার মাজারদিয়ার সাধারণ কৃষকরা সঠিক মাত্রায় জ্বালানি না পাওয়ায় চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করে এই সভার আয়োজন করেন।

‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান (জিয়া), সাবেক সদস্য-সচিব, হরিপুর ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মেহেদী হাসান আকবর, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক, হরিপুর ইউনিয়ন বিএনপি। সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব সাজ্জাদ, সাবেক সভাপতি ১নং ওয়ার্ড চার মাজারদিয়ার বিএনপি এবং সভা পরিচালনা করেন ডালিম শেখ।

‎সভায় বক্তারা বলেন, কৃষকরা বর্তমানে সঠিক সময়ে সঠিক পরিমাণে জ্বালানি না পাওয়ায় সেচ কার্যক্রমে বিঘ্ন ঘটছে। এতে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারা দ্রুত কৃষকদের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
‎এসময় বক্তারা রাজশাহী জেলা তাঁতীদলের সভাপতি ও পবা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, চরবাসীর যে কোন প্রয়োজনে কুতুব উদ্দিন বাদশা পাশে থাকেন।

‎আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম, ইব্রাহিম, বুলবুল, আশিক, মাইনুল ইসলাম, ইলিয়াস, মিঠু, জাহাঙ্গীর, কিবির, মানু, মাসিদুল, কালাম, জুল্লু, আকবর, সাদ্দাম, জুয়েল, সাইফুল, সাহালম, সাইদুল, রাজিব, সাজাহানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা।
‎সভায় উপস্থিত বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং কৃষকদের সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা জরুরি।

সবুজ/শামি


প্রকাশিত: March 14, 2026 | সময়: 7:54 pm | Daily Sunshine