বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আলামিন খান, জাবি:
শহীদ সাইফুল ইসলাম আলিফ এর প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বাদ এশা বিশ্ববিদ্যালয়ের সালাম বরকত হল সংলগ্ন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে জাবির সেন্টাল মসজিদে দোয়া মাহফিল পরিচালনার কথা থাকলেও অনিবার্য কারণবশত স্থান পরিবর্তন করে সালাম বরকত হল মসজিদ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাকসুর ভিপি আবদুর রশিদ জিতু, এজিএস ফেরদৌস আল হাসানসহ জাকসুর অন্যান্য সদস্য ও সাধারণ শিক্ষার্থীরা।
দোয়া মাহফিলে আধিপত্যবাদ বিরোধী মঞ্চের সংগঠক মোহা: সিফাতুল্লাহ বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আধিপত্যবাদী শক্তির এ দেশীয় এজেন্ট ইসকন সন্ত্রাসীদের এমন আস্ফালন দেখতে হবে তা আমাদের জন্য দূর্ভাগের। তার চেয়েও দূর্ভাগ্য এ নির্মম হত্যাকাণ্ডের বছর পেরিয়ে গেলেও বিচারিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না।
আমরা মনে করি বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করলে এমন উগ্রবাদ মাথাচাড়া দেয়ার পথ রুদ্ধ হবে।
সানশাইন /শামি