, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে অজ্ঞাত নামা এক ব্যাক্তির লাশ (৪২) উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যার আগ পর্যন্ত তানোর শিবনদীর ধানতৈড় গ্রামের পাড়ে এলাকাবাসি লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তানোর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। কিন্তু ওই লাশের কোন নাম ঠিকানা বলতে পারেনি কেউ। লাশটি পরনে শুধু লুঙ্গি পরিহিত ছিলো।
তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান বলেন, শিবনদীর তানোর পৌর এলাকার ধানতৈড় গ্রামের পাড় থেকে প্রায় ৪২ বছরের অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। নাম ঠিকানা পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।