বদলগাছীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং বদলগাছী উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি’র সভাপতিত্বে সেমিনারে মুখ্য প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সিনিয়র সাইন্টিফিক অফিসার মো. আজিজুল হক।

আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, ভেটেরিনারি সার্জন ডা. নাজমুল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের কাচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউটের সাইন্টিফিক অফিসার তানভীর আহমেদ, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম প্রমূখ।

স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক দিনব্যাপী সেমিনারে ১০টি প্রতিষ্ঠান বিজ্ঞানের নানারকম উদ্ভাবনী প্রদর্শন করে। সেমিনার শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল গুলো পরিদর্শন করেন। পরিশেষে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে সৌজন্য ক্রেস্ট প্রদান করা হয়।

রানা হামিদ  /শামি


প্রকাশিত: জুন ২৬, ২০২৫ | সময়: ৭:০৩ অপরাহ্ণ | Daily Sunshine