সর্বশেষ সংবাদ :

বাগমারায় মোবাইল চোরসহ গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে মোবাইল চুরির অভিযোগে একজন এবং অন্যান্য মামলায় একজন সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি হতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, মোবাইল চুরির অভিযোগে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে রফিকুল ইসলাম এবং অপর এক মামলায় পৃথক অভিযানে ঝিকরা ইউনিয়নের ভানসীপাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে বাবু হোসেন ওরফে মনু।
বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


প্রকাশিত: April 23, 2025 | সময়: 4:38 am | সুমন শেখ