বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
নগরীর হাইটেক পার্কের দক্ষিণ পাশে পদ্মা নদীতে নিখোঁজ এর প্রায় ২৫ ঘন্টা পর জেলে লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জেলে হলেন দামকুড়া থানাধীন বেড়পাড়া গ্রামের সামিউল ইসলামের পুত্র সাঈদ (৪৫)।
প্রত্যক্ষদর্শীরা ও সাঈদের আত্মীয়-স্বজন জানান, গত বৃহস্পতিবার হাইটেক পার্কের দক্ষিণ পাশে ডিঙ্গি নৌকা নিয়ে ( টিনের তৈরি নৌকা ) মাছ ধরার সময় দুপুর তিনটার দিকে নৌকা সহ ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করতে ব্যার্থ হয়ে বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের ডুবুরি টিমের শরণাপন্ন হন। খবর পেয়ে শুক্রবার ভোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের লিডার আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি ডুবুরি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু ডুবে যাওয়ার স্থান সঠিক না হওয়ায় ও পানির নিচে জলজ গাছ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল সাড়ে ৪টার দিকে নদীর তোলদেশ থেকে স্থানীয়দের সহযোগিতায় ডুবুরীরা সাঈদকে উদ্ধার করে। পরে সাঈদ এর লাশ নৌপুলিশের উপস্থিতিতে তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
সানশাইন /সৌরভ/শামি