সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে ভুটভুটির সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে শিশুর মৃত্যু

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় সাকিলা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রহনপুর-বোয়ালিয়া সড়কের কাঞ্চনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, রহনপুর-ভোলাহাট সড়কের বোয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসের সামনে একটি ভুটভুটির সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেলে থাকা শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় মোটরসাইকেল চালক রাকিবুল ইসলাম (৪৫) গুরুতর আহত হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইসউদ্দিন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।


প্রকাশিত: মে ৩১, ২০২৫ | সময়: ৪:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ