বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
রাণীনগর প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিস্ফোরক মামলায় সাজাদুল হক মন্ডল ওরফে সাজাদ (৬৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার রাতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার আবাদপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত সাজাদুল হক মন্ডল সাজাদ উপজেলার কালীগ্রাম মরুপাড়া গ্রামের মৃত জাছের আলী মন্ডলের ছেলে। তিনি উপজেলার কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান বলেন, বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা সাজাদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাণীনগর উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটনায় মামলার তদন্তপ্রাপ্ত আসামি। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশকে হারিয়ে আমিরাতের ইতিহাস
স্পোর্টস ডেস্ক: শারজাহতে দেখা গেল বাংলাদেশের নাটকীয় ব্যাটিং ধ্বস। তানজিদ হাসান তামিম ছাড়া তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ।
তবে শেষদিকে জাকের আলির সঙ্গে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের ক্যামিওতে দেড়শ পার করে তারা। এই রান তাড়া করতে নেমে খুব একটা বেগ পোহাতে হয়নি আরব আমিরাতকে। র্যাংকিংয়ের ১৫ নম্বরে থাকা দলটি অনায়াসে জয়লাভ করে গড়ে রেকর্ড।
তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে আজ বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আরব আমিরাত। একইসঙ্গে ২-১ ব্যবধানে তারা জিতে নিয়েছে সিরিজও। একইসঙ্গে আয়ারল্যান্ডের পর দ্বিতীয়বারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড গড়ে তারা। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬২ রান। এই রান ৫ বল হাতে রেখে তাড়া করে ফেলে স্বাগতিকরা।
পারভেজ হোসেন ইমনের ডাক মেরে বিদায়ে শুরু হয় বাংলাদেশের ইনিংস। তিনে নামা লিটন গতকাল ১৪ রানের বেশি করতে পারেননি। তাওহীদ হৃদয়ও ফেরেন শূন্য রানে। মাহেদি হাসান নেমে করেন ২ রান। ঝড়ো ব্যাট করতে থাকা তানজিদকে ৪০ রানে বোল্ড করে বিপদ কাটান আমিরাত বোলার আকিফ রাজা।
এরপর দ্রুত উইকেট হারান শামিম হোসেন, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব। লড়তে থাকা জাকের আলি টিকার চেষ্টা করেন শেষ পর্যন্ত। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন তিনি। দশম জুটিতে ১২ বলে ৩৪ রানের জুটি গড়েন হাসান ও শরিফুল। ৩ ছক্কায় ১৫ বলে ২৬ রানে অপরাজিত থাকেন হাসান। ৭ বলে ১৬ রান আসে শরিফুলের ব্যাট থেকে।
রান তাড়ায় নেমে আরব আমিরাতের শুরুটা খুব একটা ভালো হয়নি। গত ম্যাচের নায়ক ওয়াসিম এই ম্যাচে ফেরেন ৯ রান করে। আরেক ওপেনার মোহাম্মদ জোহাইবের ব্যাট থেকে আসে ২৯ রান। চারে নামা রাহুল ফেরেন ১৩ রানে। বাকি কাজটা সেরে ফেলেন আলিশান শারাফু ও আসিফ খান। চতুর্থ উইকেটে ৫১ বলে ৮৭ রানের জুটি গড়ে জেতান দলকে। ৪৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন শারাফু। ২৬ বলে ৫ ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন আসিফ।
স্পোর্টস ডেস্ক: গতকাল বুধবার দিল্লিকে হারিয়ে আইপিএলের প্লে-অফে উঠেছে মুম্বাই। এই ম্যাচেই দিল্লির ইনিংসের সময় বিরল এক ঘটনা ঘটে। ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভাঙায় আম্পায়ার ‘নো বল’ ডাকেন।
ইনিংসের পঞ্চম ওভারে অভিষেক পোরেলকে সাজঘরে ফেরান উইল জ্যাকস। উইকেট পাওয়ার পরের ডেলিভারিতেই ‘নো বল’ ডাকেন আম্পায়ার। জ্যাকসের পা নির্ধারিত সীমানার ভেতরেই ছিল। কোমরের বেশি উচ্চতায়ও বল করেননি। তবুও ‘নো বল’ কেন? কিছু ক্ষণ পরই এর উত্তর পাওয়া যায়। জানা গেছে, ‘অফ সাইড ফিল্ডার্স’ নিয়ম ভেঙেছে মুম্বাই। আইপিএলের ২৮.৪.১ ধারা অনুযায়ী, ডেলিভারির সময় অন সাইডে কোনো ভাবেই পাঁচ জনের বেশি ফিল্ডার রাখা যাবে না।
ফলে বল করার মুহূর্তে অফ সাইডে অন্তত চার জন ফিল্ডার থাকতেই হবে। সেই নিয়ম মানেনি মুম্বাই। সে কারণেই আম্পায়ার ‘নো বল’ ডাকেন। সেই সময় মুম্বাইয়ের মাত্র তিন জন ফিল্ডার অফ সাইডে ছিলেন। প্রত্যেকেই ৩০ গজ বৃত্তের মধ্যে ছিলেন।
তবে শেষ পর্যন্ত এই ম্যাচে জিতেছে মুম্বাই। দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সূর্যকুমার যাদব। তিনি ৪৩ বলে অপরাজিত ৭৩ রান করেন। সাতটি চার এবং চারটি ছক্কা মেরেছেন এই টপ অর্ডার ব্যাটার।