সর্বশেষ সংবাদ :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ আন্তর্জাতিক সেমিনার

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে কন্সটিটিউশনাল রিফম ইন বাংলাদেশ: এক্সপেক্টটেশনাল অ্যান্ড চ্যালেঞ্জ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগ আন্তর্জাতিক সেমিনারটির আয়োজন করে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০টায় সেমিনারটি অনুুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। সভাপতিত্ব করেন আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ এবং উপস্থাপনায় ছিলেন বিভাগের প্রভাষক রুবাইয়া এলিন সুধা।
সেমিনারের কী-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশের সংবিধান ও তুলনামূলক সাংবিধানিক আইনের অন্যতম বিশেষজ্ঞ প্রফেসর ড. মো. একরামুল হক, সদস্য, সংবিধান সংস্কার কমিশন এবং ভারপ্রাপ্ত ডিন ও অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও আলোচক হিসাবে অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার সাংবিধানিক আইন গবেষক প্রফেসর ড. রিদওয়ানুল হক, সহযোগী ডীন, গভর্নেন্স, ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ম্যানেজমেন্ট, মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য দেন প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা এবং উপ-উপাচার্য প্রফেসর ড. আনন্দ কুমার সাহা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. মো. একরামুল হক এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে গঠনমূলক আলোচনা করেন। তিনি সংবিধানে জনগণের প্রত্যাশা, সংবিধান সংস্থার ও গভর্নেন্সে জনগণের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে আলোচনা করেন। সংবিধান সংস্কার কমিশন কোন উদ্দেশ্যকে সামনে রেখে সংবিধান সংস্কারে সুপারিশ করেছেন তা বিশদভাবে ব্যাখ্যা করেন। সংবিধান সংস্কার কমিশন কি কি সুপারিশ করেন এবং সুপারিশসমূহ বাস্তবায়ন করতে গেলে কোন কোন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, তা আলোচনা করেন।
এরপর সম্মানিত আলোচক ড. রিদওয়ানুল হক ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সংঘটিত নির্বাচন এবং সংবিধান সংশোধনীর আলোকে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা নিয়ে আলোচনা করেন। তার বক্তব্যে সংবিধান সংস্থার কমিশন কর্তৃক প্রকাশিত সুপারিশের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সংবিধানে মূলনীতির প্রয়োজনীয়তা, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সংবিধানের অনুচ্ছেদ ৫৫(৩) নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। উপস্থিত শিক্ষার্থী ও শিক্ষকমণ্ডলীর মধ্যে থেকে প্রশ্ন নেওয়া হয় এবং সম্মানিত বক্তারা তার উত্তর প্রদান করেন। এর মাঝে কি-নোট স্পিকার প্রফেসর ড. মো. একরামুল হককে সম্মাননা স্মারক তুলে দেন প্রফেসর ড. মোঃ খাদেমুল ইসলাম মোল্লা।
শেষে আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর আবু নাসের মো. ওয়াহিদ-এর সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


প্রকাশিত: May 21, 2025 | সময়: 4:22 am | সুমন শেখ