সর্বশেষ সংবাদ :

মান্দায় পরিচ্ছন্নতা অভিযান ও সারের দোকান পরিদর্শন

মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ও যুগ্মসচিব মো. রেজাউল আলম সরকার। শনিবার সকালে তিনি মান্দা উপজেলা পরিষদ চত্বরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। পরে প্রসাদপুর বাজারে বিভিন্ন সারের দোকান পরিদর্শন করেন তিনি।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার বলেন,“ডেঙ্গু প্রতিরোধে নিজেদের বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না করতে পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।” পরে প্রসাদপুর বাজারে সারের দোকান পরিদর্শনকালে তিনি সার সংরক্ষণ, বিক্রয় ও মূল্যসংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখেন এবং ব্যবসায়ীদের নিয়ম মেনে সার বিক্রির নির্দেশনা দেন।
এ সময় মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ ও মান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 27, 2026 | সময়: 4:50 am | সুমন শেখ