ঈশ্বরদীতে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটর মেকানিকের মৃত্যু

ঈশ্বরদী প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আলমাস (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর তালতলা মোড় সংলগ্ন ইপিজেড সড়কে এ দুর্ঘটনায় ঘটে। ‎‎নিহত আলমাস উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল পশ্চিম পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। সে পেশায় একজন মোটর মেকানিক ছিলেন।‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, আলমাস একটি মোটর সাইকেল মেরামত করে সেটি চালিয়ে পরীক্ষা করার জন্য দোকান থেকে বের হয়। মোটর সাইকেলটির গতি অতিরিক্ত থাকায় তালতলা মোড় এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কড়ই গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।‎
এ বিষয়ে পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাকিউল আজম জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কড়ই গাছের সঙ্গে ধাক্কা লেগে আলমাস নামের ছেলেটি নিহত হয়। স্থানীয়রা মৃত দেহটি উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গিয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোন দাবি না থাকায় মৃতদেহটি দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।


প্রকাশিত: মে ২১, ২০২৫ | সময়: ৪:১৭ পূর্বাহ্ণ | সুমন শেখ