সর্বশেষ সংবাদ :

ছাগল চড়াতে যাওয়া নারীর ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার

ইমাম হোসেন, ডিজিটাল-

রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর এলাকায় এক বৃদ্ধা মহিলাকে শ্বাসরোধ করে হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয়েছে। সোমবার (২৬ মে) মাগরিবের আগ মুহূর্তে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

জানা যায়, প্রতিদিনের মতো উপজেলার উজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বিলে সুরজু বেগম (৬০) নামের ওই বৃদ্ধা মহিলা আছরের আযানের পর ছাগল চড়াতে যান। সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন লোক স্থানীয় ইদু মিয়ার ভুট্টার জমিতে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে সুরজু বেগমের বাসার ফিরতে দেরী হওয়ায় খোঁজাখুঁজি শুরু করেন। নিহতের আত্মীয় স্বজনরা সুরজু বেগমের লাশ ইদু মিয়া নামক ব্যক্তির ভুট্টা ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু করলে সেখানে লোকজন জড়ো হয়। পরে পুঠিয়া থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।  নিহত ওই মহিলা উজালপুর এলাকার মৃত আজিত আলীর স্ত্রী। স্থানীয় বহু মানুষ ধারণা করছেন তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়ে থাকতে পারে। ওই ঘটনার পর থেকে উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষের মাঝে চাপা ক্ষোভও লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মহিলাটিকে ভুট্টা ক্ষেতের মধ্যে হত্যা করে ফেলে রেখে চলে গেছে। আমরা এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছি। এ বিষয়ে মামলা হবে তারপর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইমাম/শামি


প্রকাশিত: May 27, 2025 | সময়: 12:02 am | Daily Sunshine

আরও খবর