, , ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি। উত্তপ্ত আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও তাদের বিচারের দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করে বলেন, গত১৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে রক্ষিতপাড়া গ্রামের মৃত ইদ্রিস আরীর ছেলে আঃ সালাম, জাহের আলীর ছেলে নুরুল ইসলাম,হাবিবুর রহমানের ছেলে ইমরান হোসেন,মৃত ইয়ার আলীর ছেলে মোজাম্মেল হক,আঃ আজিজের ছেলে ইনতাজ আলী সহ আরো অনেকেই এই হামলার শিকার হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সরকারি খাস বিল জোরপূর্বক দখল করে আওয়ামীলীগের নেতাকর্মীরা মাছ মারতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে পিস্তল সহ দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য রক্ষিতপাড়া গ্রামের মৃত আছির আলীর ছেলে হেলাল উদ্দিন, আলাল উদ্দিন, মৃত কাশেম উদ্দিনের ছেলে মিজানুর রহমান, মোনারুল ইসলাম, মাহাবুর রহমান, জয়নালের ছেলে সুজন আলী, মৃত উজির উদ্দিনের ছেলে জয়নাল হক, আয়নাল হক, সামসুল হক, আয়নাল হকের ছেলে জাহাঙ্গীর আলম, নুর উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, সামসুল হকের ছেলে জাহিদুল ইসলাম সহ আরো ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল সন্ত্রাসী হামলা চালিয়ে রক্ষিতপাড়া গ্রামের নুরুল ইসলাম, আঃ সালাম, ইনাতাজ আলী, ইমরান আলী, মোজাম্মেল হক রক্তাক্ত জখম করে।
এ সময় তার ডাক চিৎকারে স্থানীয় বিএনপি কর্মী আঃ মতিন, রইচ উদ্দিন,গফুর, কামালসহ ১০/১৫ জন উদ্ধার করতে আসলে হামলাকারীরা তাদেরকেও এলোপাতারি পিটিয়ে কুপিয়ে জখম করে। বর্তমানে অনেকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। একজনের অবস্থা আশঙ্কা জনক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম(সাফি), বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, শহীদ জিয়া প্রজন্ম দলের বাগমারা উপজেলার সাধারণ সম্পাদক দুলাল হোসেন, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ জলিল, বিএনপি নেতা বাবর আলী, মোজাফফর রহমান, পলাশ আহম্মেদ, বিদ্যৎ হোসেন, ছাত্রনেতা সেলিম রেজা বাপ্পি, ফিরোজুল ইসলাম, জিয়াউর রহমান প্রমূখ। এ বিষয়ে বাগমারা থানা অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন, এঘটনায় এখনো কোন মামলা হয় নাই, মামলা হলে তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।